চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ায় হ্যালোইন উৎসবে নিহতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সাউথ কোরিয়ায় হ্যালোইন উৎসবে ব্যাপক জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে নিহতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী সিউলের ইতায়েওন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি ও সিএনএন। এর আগে দেশটির কর্মকর্তারা ৫৯ জন নিহতের খবর জানিয়েছিল।

Banglabid

কর্মকর্তারা জানিয়েছেন, সিউলে হ্যালোইন উৎসবে বহু সংখ্যক মানুষের জমায়েত হয়। এতে বিশাল ভিড়ে পিষ্ট হয়ে বা হুড়োহুড়িতে ৫৯ জন নিহত হয়েছেন।

এমন খবরের ঘণ্টা খানেক পরেই দেশটির কর্মকর্তারা  ১২০ জনের নিহতের খবর জানায়। বিবিসির লাইভ প্রতিবেদনে, ১৪৬ জনের নিহতের খবর জানানো হয়েছে।

তবে সিএনএন বলছে, হ্যালোইন উৎসবে এতজন ঠিক কীভাবে নিহত হয়েছেন সে ব্যাপারে দেশটির কর্মকর্তারা স্পষ্ট কারণ বলেননি। দেশটির এক কর্মকর্তা বলেছেন, উৎসবের মধ্যে অনেকে হুড়োহুড়ি করতে গিয়ে পড়ে যান এবং তাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

Reneta

জরুরি পরিষেবার বরাত দিয়ে ইয়নহাপ নিউজ এজেন্সি বলেছে, এতে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট এক জরুরি বৈঠক ডেকেছেন। সেইসঙ্গে হতাহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সিএনএন বলছে, এই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য দেয় নি। পুলিশ ওই এলাকা বন্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ রাস্তায় এবং স্ট্রেচারে শুয়ে আছে।

দেশটির আগুন নির্বাপক দলের প্রধান বলেছেন, এখন পর্যন্ত ৮৪৮ জন জরুরি পরিষেবা কর্মী মোতায়ের করা হয়েছ। যার মধ্যে ৩৬৪ জন দমকলকর্মী এবং ৪০০ জন পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ কোরিয়াহ্যালোইন উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেশায় বাধা দেয়ায় গলা কেটে হত্যা

পরবর্তী

মিরাজ আউট, ইয়াসির ইন, টসে জিতে আগে ব্যাটিং

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার ইয়াসির আলী ব্যাটিং প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজ আউট, ইয়াসির ইন, টসে জিতে আগে ব্যাটিং

বাংলাদেশের ক্রিকেট দল ব্রিসবেনে ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ম্যাচের ব্রিসবেন ভেন্যু যেমন

সর্বশেষ

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT