আন্তর্জাতিক

স্ত্রীর সাথে সম্পর্কের জেরে বন্ধুর গলা কেটে রক্ত পান

আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, পাশে উদ্ধারকর্মী দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, পাশে উদ্ধারকর্মী দাঁড়িয়ে, ঘটনাস্থলে পরিবেশ শান্ত নয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের কর্ণাটকে এক ব্যক্তিকে তার বন্ধুর গলা কেটে রক্ত পান করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রীর সাথে ওই বন্ধুর সম্পর্ক ছিল বলে সন্দেহ করছে পুলিশ।

কর্ণাটকের চিক্কাবাল্লাপুর এলাকা থেকে এই ভয়ঙ্কর ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়েছে। তবে জানা যায়, এ ঘটনায় ওই বন্ধু বেঁচে গেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এনডিটিভি জানায়, স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক নিয়ে বন্ধু মরেশকে সন্দেহ করছিল ঘাতক বিজয়। এরমধ্যে একদিন মারেশকে তার সাথে দেখা করতে বলে বিজয়। একপর্যায়ে তাদের তর্ক বাড়তে থাকে এবং বিজয় ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বন্ধুর গলা কেটে ফেলে।

প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিজয় তার বন্ধুকে চেপে ধরে রক্ত পান করছে। আহত ব্যক্তিকে ঘুষি ও চড় মারতেও দেখা যায় তাকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিজয়কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিজয়ের বিরুদ্ধে কর্ণাটকের কেনচারলাহল্লি থানায় হত্যা চেষ্টার একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:কর্ণাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…