চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৬, মে ২০২৪
- সেমি লিড, আদালত
A A

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক (সাপ্লিমেন্টারী) আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ড. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন খালেকুজ্জামান।

আদেশের বিষয়ে আইনজীবী মামুন মাহবুব বলেন, ঝিনাইদহ-১ আসনের উপ নির্বাচনের সব কার্যক্রম  স্থগিত করেছেন হাইকোর্ট। এই আসনের প্রার্থী নজরুল ইসলাম মৃত আব্দুল হাইয়ের সঙ্গে নির্বাচন করে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। এটি নিয়ে বহু আগে ইলেকশন পিটিশন ফাইল করা হয়েছে। আব্দুল হাই মারা যাওয়ার পর আরপিও ৭০ ধারা অনুযায়ী আমরা নজরুল ইসলামকে পরবর্তী সংসদ সদস্য ঘোষণা করার আবেদন করেছি। এরপরও নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আদালত সোমবার আমাদের বক্তব্য শুনে উপনির্বাচনের তফসিল স্থগিত করেছেন। আগামী রোববার থেকে রুল শুনানি হবে।

জাতীয় সংসদের ঝিনাইদহ-১ আসনে আগামী ৫ জুন উপ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী এ উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার।

এই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপনির্বাচনঝিনাইদহ-১
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যা বালান নয়, ‘কাহানি থ্রি’তে থাকছেন ইয়ামি গৌতম

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT