আদালত

অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট

হাইকোর্টের একটি ভবন, যেখানে বিচারকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

এতদিন অভিভাবকের ক্ষেত্রে কেবলমাত্র বাবার নাম দেয়ার সুযোগ ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে মায়ের নামে ফরম পূরণ করে পরীক্ষা দেয়ার সুযোগ চেয়ে করা এক রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণের আগে শিক্ষার্থী তথ্য ফরমে অত্যাবশ্যকীয়ভাবে বাবার নাম পূরণ করতে না পারায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ঠাকুরগাঁও জেলার এক তরুণীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে এ ঘটনার যথাযথ অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি প্রতিষ্ঠার দাবিতে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদ এবং নারীপক্ষ জনস্বার্থে এই রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আরেকটি বেঞ্চ রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ ওই

বিষয়:অভিভাবক হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…