চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে মঞ্চে হৃদয়ছোঁয়া যে প্রেমের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

দিলনাওয়াজ প্রাসাদে আসার পর অসুস্থ রাজপুত্র সুস্থ হয়ে ওঠেন। রানীর চোখে সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে ছোট্ট দিলনাওয়াজ। রাজাপ্রাসাদেই শিশু থেকে তরুণী হয়ে ওঠে সে, তারপর একদিন হয়ে ওঠে শাহজাদা শমসেরের চোখের মনি!

কিন্তু তাদের প্রেম পরিণতি পায় না। বরং রাজপুত্রের জন্য মালা গাঁথতে গাঁথতে মৃত্যুর দিকে ধাবিত হয় রূপবতী বাঁদি দিলনাওয়াজ। এমনই এক গল্পে মঞ্চে আসছে আনকোরা এক নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’।

রাজপুত্রের সঙ্গে বাঁদির প্রেমের এ কাহিনী লেখা হয়েছে প্রায় শত বছর আগে। উর্দু ভাষায় গল্পটি লিখেছিলেন রাহাত আরা বেগম। তার এই গল্পকে উপজীব্য করে প্রস্তুত করা হয়েছে নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’।

ভালোবাসা দিবস উপলক্ষে মঞ্চস্থ হতে যাচ্ছে নৃত্যনাট্যটি। এতে দিলনাওয়াজের ভূমিকায় অভিনয় করেছেন তরুণ নৃত্যশিল্পী মুবাশশিরা কামাল ইরা। শাহজাদা শমসেরের ভূমিকায় নৃত্যাভিনয় করেছেন শিল্পী আবু নাঈম ও রাজবধূর ভূমিকায় উম্মে হাবিবা শোভা। তারা ছাড়াও এ নৃত্যনাট্যে অংশ নেবেন ঢাকার একঝাঁক নৃত্যশিল্পী।

নৃত্যশিল্পী আবু নাঈম বলেন, এত বছর আগের গল্পে নৃত্যাভিনয় করতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। এত বড় একজন লেখক এত বছর আগে এ রকম হৃদয়ছোঁয়া একটা গল্প লিখেছেন, তা ভাবা যায় না। আমরা তরুণ প্রজন্মের কাছে নৃত্যের আবহে গল্পটা তুলে ধরতে পারছি এটা আমাদের জন্য আনন্দের।

দিলনাওয়াজের প্রধান চরিত্রে নৃত্যাভিনয় প্রসঙ্গে মুবাশশিরা কামাল ইরা বলেন, এই নৃত্যনাট্যটি আমার সংক্ষিপ্ত পারফর্মার জীবনের একটি মাইলফলক হতে যাচ্ছে। জীবনের প্রথম নৃত্যনাট্যে কাজ করছি, সেটাও প্রধান চরিত্রে, এ এমন এক অনুভূতি যা বলে বোঝানো যাবে না। আমি এই অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করে যেতে চাই।

Reneta

‘দিলনাওয়াজ’ নৃত্যনাট্যের নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমেদ খান, সংগীত পরিচালনা করেছেন রাতুল শংকর ঘোষ, শিল্পনির্দেশনা দিয়েছেন লুবনা মারিয়াম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমরি জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘দিলনাওয়াজ’ মঞ্চস্থ হবে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে। এটি প্রযোজনা করেছে সাংস্কৃতিক সংস্থা সাধনা। প্রদর্শনীর আগে বনানীর যাত্রা বিরতি ও শিল্পকলা একাডেমিতে পাওয়া যাবে টিকিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উর্দু ভাষাদিলনাওয়াজনৃত্যশিল্পীরানীলিড বিনোদনসাধনা
শেয়ারTweetPin

সর্বশেষ

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT