জনপদ

শিক্ষার্থীদের দাবিতে নরসিংদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি

নরসিংদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান শিক্ষক বদলি নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ ও আন্দোলনের ছবি, বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারকে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সোমবার ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ওই প্রধান শিক্ষকের বদলির অফিস আদেশ ওয়েবসাইটে আসার পর অবস্থান কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা আনন্দে উল্লাসে ফেটে পড়েন। অনেক শিক্ষার্থী আনন্দে কেঁদে ফেলেন।

বদলি আদেশ হওয়ার পর শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক এর বদলির মাধ্যমে এই প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত হলো। আমাদের দাবি মানা হয়েছে। আমরা মন থেকে অনেক খুশি হয়েছি।

এর আগে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার এর অপসারণের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। সকাল ৬টা থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এসময় প্রধান শিক্ষককে অপসারণ না করা হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

বিষয়:নরসিংদী নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বদলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…