বিনোদন

চার দিনে কতো আয় করলো বিজয়ের নতুন ছবি?

অভিনেতা হাতে অস্ত্র, যুদ্ধের দৃশ্যে, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা একটি যুদ্ধের দৃশ্যে, অস্ত্র হাতে, পটভূমিতে হেলিকপ্টার ও ধোঁয়া, সিনেমার প্রচারচিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির ৪ দিন পার করলো তামিল সুপারস্টার থালাপাতি বিজয় অভিনীত নতুন সিনেমা ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’। আর মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি রুপি আয় করলো এই সিনেমা।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ‘দ্য গোট’ ছবিটির আয় দাঁড়িয়েছে ২৮১ কোটি রুপি। ফলে ৩০০ কোটির রেকর্ড গড়তে আর বেশি সময় নিবে না এই সিনেমা।

এদিকে মুক্তির প্রথম দিনে চলতি বছরের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা হিসেবে রের্কড গড়েছে ‘দ্য গোট’ সিনেমাটি। এবার বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা হিসেবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো এই সিনেমাটি। যেই তালিকার শুরুতে নাম রয়েছে গেল বছর মুক্তি প্রাপ্ত বিজয়ের আরেক সিনেমা ‘লিও’র। সেই সিনেমার রেকর্ড ভাঙতে পারেনি ‘দ্য গোট’।

‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার সিনেমা। এই ছবিতে বিজয়কে দেখা গেছে দ্বৈত চরিত্রে। একটি ইলায়াথালাপতি এবং আরেকটি থালাপতি। একজন ভালো মানুষ, আরেকজন খারাপ। একজনের বয়স কম, আরেকজনের বেশি। ডাবল থালাপতি মানে ডাবল অ্যাকশন। নির্মাতার অসাধারণ নির্মাণের কারণে সিনেমার পর্দা থেকে চোখ সরানোর উপায় ছিল না দর্শকদের। ছবিতে পারিবারিক আবেগ, অ্যাকশন, হিউমার, ড্রামা, টুইস্ট সবই আছে। আছে দেশ বিদেশ ঘুরে বেরানোর গল্প।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ।- বলিউড মুভি রিভিউজ

বিষয়:‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’ ‘দ্য গোট' তামিল সুপারস্টার থালাপাতি বিজয় বক্স অফিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…