চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ জনের বেশি তারকা পুরস্কৃত হবেন শুক্রবার

নিউ ইয়র্কের বদলে এবার ঢাকায় বসছে ‘২৫তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক এবং সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে ২০০২ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়ে আসছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’। এটির আয়োজন করে থাকে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে।

প্রতিবারই নিউ ইয়র্কের এই জমকালো আয়োজনে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি ও দেশীয় তারকারা উপস্থিত থাকেন। সুখবর হচ্ছে, এবার বহির্বিশ্বের নন্দিত এই অ্যাওয়ার্ড আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এবার উদযাপন করবে এর সিলভার জুবিলি, যেটির ভেন্যু ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।

প্রতিবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে- শো টাইম মিউজিক অ্যান্ড প্লে-র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির।

Banglabid

৯ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬-এর ২৫তম আসর।

গেল নভেম্বরে রাজধানীর গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে আলমগীর খান আলম এবং শাহীন কবির ছাড়াও অনেক তারকা উপস্থিত ছিলেন।

আলমগীর খান আলম জানান,  সিলভার জুবিলি উদযাপন করতেই ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’-এর আসর এবার ঢাকায়। দেশের প্রায় সব তারকা এখানে উপস্থিত থাকবেন। অনেকে পারফর্ম করবেন।

Reneta

জানা গেছে, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, মিশা সওদাগর, তমা মির্জা, মন্দিরা চক্রবর্তী, জোভান, তটিনী, ইয়াশ রোহান, সুনেরাহ, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুবসহ অনেকে এই আয়োজনে উপস্থিত থাকবেন।

আয়োজনের মূল উদ্দেশ্য, দেশের চলচ্চিত্র থেকে সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং নতুন প্রতিভাকে উৎসাহিত করা, সেই সাথে ঢালিউডের গৌরবময় ঐতিহ্যকে নতুন উচ্চতায় তুলে দেওয়া।

২০২৫ সালের সেরা কাজের স্বীকৃতিস্বরূপ দেশের প্রায় ৩০ জনের বেশি তারকাদের এই পুরস্কার প্রদান করা হবে। যাতে আগামী প্রজন্ম আরও অনুপ্রাণিত ও সমৃদ্ধ হবে বলে মনে করছেন অন্যতম আয়োজক আলমগীর খান আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহানজিয়াউল হক পলাশজোভানঢালিউডঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডতটিনীতমা মির্জাতানজিন তিশাতৌসিফ মাহবুবনিউ ইয়র্কফিল্মমন্দিরা চক্রবর্তীমিউজিক অ্যাওয়ার্ডমিশা সওদাগরমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশুক্রবারসিনেমাসুনেরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT