অর্থনীতি

টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে চাল দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিসিবির মাধ্যমে চাল বিতরণের পরিকল্পনা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে চাল দেওয়ার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন: টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে চাল দেয়ার পরিকল্পনা করছে সরকার। উৎসবে অন্য দেশে মুলিচাল দেয়া হলেও আমাদের দেশে এর ব্যতিক্রম। রোজার মাসে ব্যবসায়ীদের সংযমী হয়ে মুনাফা করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর।

বুধবার ১৫ মার্চ ‘জাতীয় ভোক্তা অধিকার’ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় ভোক্তাকে বাজারে হুমড়ি খেয়ে না পড়তে এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্য রাখতে অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।

ভোক্তাদের উদ্দেশে টিপু মুনশি বলেন, এক মাসের বাজার একবারে করবেন না। ধাপে ধাপে কিনলে বাজারে চাপ পড়বে না।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, অতিরিক্ত লাভের আশায় এমন কিছু করবেন না, যাতে সাধারণ মানুষ কষ্ট পায়। ভোক্তারা যাতে সাশ্রয়ী দামে জিনিস কিনতে পারে, সেটিতে খেয়াল রাখতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই সংকট চলছে। তারপরেও প্রধানমন্ত্রী সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছেন।

এ সময় সংকটময় মুহূর্তে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলেও জানান টিপু মুনশি।

বিষয়:টিসিবি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…