বাংলাদেশ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বাংলাদেশের সংসদে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে আইনপ্রণেতারা সাইবার নিরাপত্তা আইন নিয়ে আলোচনা করছেন, সামনে ফুলের সাজানো টেবিল ও সংসদ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য জানিয়েছেন।

কিছুদিন থেকে সরকারের পক্ষ থেকে বিতর্কিত এ আইন বাতিলের কথা বলা হচ্ছিলো। এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন: অবশ্যই সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত। সেদিকেই যাবো আমরা। আল্টিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া। বিশেষ করে নাগরিককে সুরক্ষা দেওয়া।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছিলেন, এ সপ্তাহে এই আইন বাতিল হচ্ছে।

এর আগে, ৩০ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিলো: সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন।

বিষয়:ড. মুহাম্মদ ইউনূস সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা আইন বাতিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…