সনদ জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে মঙ্গলবার ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার ২২ এপ্রিল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, আলী আকবর খানকে আগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, সনদ জালিয়াতির ঘটনায় শিক্ষা বোর্ডের কর্মকর্তা ছাড়াও জড়িত বলে যাদের নাম তদন্তে এসেছে তাদের সবাইকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে, কারিগরি শিক্ষাবোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে বোর্ডের সাবেক চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভীন ও কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।







