বাংলাদেশ

টানা বর্ষণে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি

চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে টানা বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি, মানুষ ও যানবাহন চলাচল ব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি কয়েক লাখ মানুষ। ভারি বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের চকরিয়া ও উখিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে নৌকাডুবিতে নিখোঁজ তরুণ উদ্যোক্তা শাহেদ হোসেন বাবুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবরি দল এবং নৌ পুলিশ। বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবেলায় চট্টগ্রাম ও বান্দরবানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। টানা বৃষ্টিতে বরিশালে এক লাখের বেশি মানুষ পানিবন্দি।

বিষয়:পাহাড় ধস বন্যা পরিস্থিতি ভারি বর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…