বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দৃশ্য, সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যরা উপস্থিত, সংসদ ভবনের অভ্যন্তরে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম অধিবেশন শুরুর মাধ্যমে যাত্রা শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের। ২০১৯ সালে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল, আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ শেষ ২৯ জানুয়ারি। একাদশের মেয়াদ শেষ হওয়ার পরদিনই দ্বাদশ সংসদের মেয়াদ শুরু হয়েছে।

সংসদে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে সংসদের যাত্রা শুরু করেছে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু অধিবেশনের সভাপতিত্ব করছেন।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে।

দ্বাদশ সংসদে নতুন এমপিদের প্রথম অধিবেশনের আগে রেওয়াজ অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সরকারের সফলতা ও আগামীতে করণীয় বিষয়ে অধিবেশনে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পরে ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে পুরো অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন। এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে বলে জানা গেছে।

এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।

এই সংসদের ২২৩টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ সরকারি দল ও মাত্র ১১টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ সংসদ অধিবেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…