ভিডিও নিউজ

ভাষার দাবিতে প্রথম রক্ত ঝরেছিল ১৯৪৮ এর ১১ মার্চ

১৯৪৮ সালের ১১ মার্চ ভাষার দাবিতে প্রথম রক্তক্ষরণ ঘটেছিল, যা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দেশভাগের পরপরই পাকিস্তান গণপরিষদ অধিবেশনে ভাষার দাবিকে অগ্রাহ্য করা হলে তার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে সে সময়ের পূর্ব পাকিস্তানের সচেতন মানুষ। ধর্মঘট, ক্লাস বর্জন, প্রতিবাদ দিবস- এগুলো হয়ে ওঠে প্রায় প্রতিদিনের কর্মসূচি। ভাষার দাবিতে প্রথম রক্ত ঝরে ১৯৪৮ সালের ১১ মার্চ। ভাষার মাস ফেব্রুয়ারিতে ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে আজ থাকছে ভাষা আন্দোলনে প্রথম রাষ্ট্রভাষা দিবস ১১ মার্চ এবং তাকে ঘিরে পরবর্তী ঘটনাপ্রবাহ।

বিষয়:ভাষার মাস ফেব্রুয়ারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…