চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় পুরস্কার জিতলো ‘পায়ের তলায় মাটি নাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

কলকাতায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল এর প্রথম আসর। ২০ সেপ্টেম্বর নন্দনে শুরু হওয়া উৎসবটির পর্দা নামে রবিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়। উৎসবে ডেব্যু ফিল্ম হিসেবে ফিপ্রেসকি-ইন্ডিয়া সমালোচক পুরস্কার জিতে নেয় বাংলাদেশের সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’।

প্রতিযোগিতায় থাকা বিভিন্ন দেশের ১১টি সিনেমার মধ্যে ফিপ্রেসকি ইন্ডিয়া ক্রিটিকস অ্যাওয়ার্ড এর জন্য চারটি সিনেমাকে মনোনয়ন দেয়। তারমধ্যে পুরস্কার জিতে নেয় মোহাম্মদ রাব্বী মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নাই’।

উৎসব সমাপনী দিনে প্রযোজক আবু শাহেদ ইমন কিংবা নির্মাতা উপস্থিত না থাকায় তাদের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

‘পায়ের তলায় মাটি নাই’ এর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

ইতোমধ্যে গত আগস্টে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’। বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এটি নির্মাণে সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স- এর তাহরিমা খান।

চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

‘পায়ের তলায় মাটি না ‘ ছবির একটি দৃশ্য

জলবায়ু পরিবর্তনের ফলে একজন ব্যক্তি মানুষের জীবনে যে প্রভাব পড়তে পারে সেই টানাপড়েনের গল্প উঠে এসেছে ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমায়। বিশ্বের বিভিন্ন উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়ে সুনাম কুড়িয়েছে।

Reneta

এর আগে বুসান (কোরিয়া), ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু, পুনেসহ শ্রীলঙ্কা, জাপান, নেপাল, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া মিলিয়ে বিশ্বের ১৪টি চলচ্চিত্র উৎসবে ইতোমধ্যে ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনইমপ্রেসদীপান্বিতা মার্টিনপায়ের তলায় মাটি নাইপ্রিয়াম অর্চিমোস্তফা মনোয়ারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT