ছাত্র আন্দোলনে নিখোঁজ জাবি শিক্ষার্থী সিফাতের সন্ধান চায় পরিবার

নিখোঁজ জাবি শিক্ষার্থীর ছবি, পরিবারের সন্ধানে বিভিন্ন প্রচার চালানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামিল ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্নাসের ছাত্র সিফাতুল ইসলাম। আন্দোলন চলাকালে পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখতো সিফাত। গত ৩ আগস্ট মায়ের সাথে কথা বলার পর থেকে ফোন বন্ধ সিফাতের।
সিফাতুল ইসলাম কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন মসজিদ এলাকার বাসিন্দা ছদরুল ইসলাম চৌধুরীর ছেলে।
ছদরুল ইসলাম চৌধুরী বলেন, আমার ছেলে ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকতো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেষ সময়েও গত ৩ আগষ্ট তার মায়ের সঙ্গে কথা বলেছিল সে। এরপর থেকে সিফাতের মোবাইল ফোন বন্ধ পেয়ে ঢাকায় থাকা এলাকার অন্যান্য লোকজনের সাথে তারা যোগাযোগ করেন। তারা সিফাতকে দেখেননি বা তার সাথে যোগাযোগ হয়নি বলে জানান। তাই আমি ছেলের খোঁজে ঢাকায় এসেছি কিন্তু এখনো খুঁজে পাইনি। আমার ছেলেকে কেউ দেখলে কিংবা কোথায় আছে জানলে আমার ০১৮১৩৭০৪১৫৩ ও বড় ভাই ০১৮৩৬২৩৯৮১৫ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হলো।






