চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে জবাই করে হত্যা, আটক ১

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:২৩ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০২৩
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের চকরিয়ায় হাসপাতাল এলাকা থেকে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির (এসআর) জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫জুলাই) রাত ১১ টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার ভিতরের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. এরশাদুল্লাহ (৩২) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি ওষুধ কোম্পানি ‘হেলথ কেয়ার’-এর চকরিয়া উপজেলার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার স্থানীয়দের বরাতে বলেন, রাতে ব্যবসায়িক কাজে মো. এরশাদুল্লাহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন। এক পর্যায়ে ৩-৪ জন অজ্ঞাত লোক তাকে জোরপূর্বক ধরে নিয়ে হাসপাতালের নির্জন মাঠের দিকে যায়। পরে তাকে গলায় উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এরশাদুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আব্দুল জব্বার বলেন, কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। ব্যবসায়িক লেনদেন নাকি অন্য কোন কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে—পুলিশ এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছে।

তবে এ ঘটনায় একই বিক্রয় কোম্পানির প্রতিনিধি আশেক বিল্লাহ (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

Reneta

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়ে আব্দুর জব্বার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের চকরিয়াজবাই করে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT