সাভারে বিভিন্ন দাবিতে হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে রেখেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে রাখেন।
জানা যায়, সকালে হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় বসুন্ধরা গার্মেন্টের শ্রমিকরা বিভিন্ন দাবিতে হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে রাখেন। যার ফলে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
সেখানে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।







