বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতার আহমেদ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আখতার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগামীকাল সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
ইসির গেজেট অনুযায়ী ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে। বাগেরহাটের আসন নিয়ে কোর্টের রায়ের কপি হাতে পাননি বলে জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





