চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশি সিনেমার মাইলফলক, নতুন সিনেমা নিয়ে ভেনিসে রুবাইয়াত

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এলো এক ঐতিহাসিক অর্জন। লেখক, পরিচালক ও প্রযোজক রুবাইয়াত হোসেন নির্মিত চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে।

এর মধ্য দিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আনুষ্ঠানিক প্রতিযোগিতায় জায়গা করে নিল।

আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে অনুষ্ঠিত হবে উৎসবটির ৮৩তম আসর। সেখানেই হবে চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার।

১৯৩২ সালে যাত্রা শুরু করা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব। নতুন ভাষা, নির্মাণশৈলী ও উদ্ভাবনী সিনেমাকে তুলে ধরার জন্য উৎসবটির অরিজোন্তি বিভাগ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা বহন করে।

এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়েছিল। তবে এবারই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সেই সম্মান অর্জন করল।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্পে দেখা যায়, বিয়ের প্রস্তুতি নিতে পার্লারে আসা তরুণী জাইনীন ধীরে ধীরে সৌন্দর্য, শরীর, স্মৃতি, বিশ্বাস ও ভয়কে ঘিরে এক রহস্যময় ও অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হয়।

Reneta

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। এছাড়া রয়েছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী। বিশেষ উপস্থিতিতে দেখা যাবে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে।

২০২৫ সালের জুন-জুলাইয়ে ২৬ দিনে সম্পন্ন হয় চলচ্চিত্রটির শুটিং। পোস্ট-প্রোডাকশনের কাজ হয়েছে প্যারিস ও লিসবনে। বর্তমানে প্যারিসে সিনেমাটির চূড়ান্ত সাউন্ড মিক্সিংয়ের কাজ করছেন রুবাইয়াত হোসেন।

ফ্রান্সের Les Films de l’Après-Midi সিনেমাটির প্রধান প্রযোজক। সহ-প্রযোজনায় রয়েছে বাংলাদেশ, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির প্রযোজনা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বিক্রয়ের দায়িত্বে রয়েছে ফিল্মস বুটিক।

নির্মাণের বিভিন্ন পর্যায়ে চলচ্চিত্রটি সহায়তা পেয়েছে ইউরিমাজ, ফ্রান্সের সিএনসি, পর্তুগালের আইসিএ, ইতালির ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ড, নরওয়ের সোরফন্ড এবং জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ডে বিশ্বের ১ হাজার ২০০টিরও বেশি প্রকল্পের মধ্যে নির্বাচিত মাত্র ১৪টি চলচ্চিত্রের একটি ছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এমনকি পোস্ট-প্রোডাকশন পর্যায়ে সহায়তা পাওয়া একমাত্র চলচ্চিত্রও এটি।

চলচ্চিত্রটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো কম্পোজার ছাড়া প্রায় সব বিভাগের নেতৃত্বে ছিলেন নারী নির্মাতারা। এছাড়া এই সিনেমার সঙ্গে যুক্ত চারজন নারী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। পরিচালক রুবাইয়াত হোসেন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ কামাল জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন।

বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত এই সিনেমার চিত্রগ্রহণ করেছেন পর্তুগালের লিওনর তেলেস, যিনি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বেয়ারজয়ী নির্মাতা।

ভেনিসে নির্বাচিত হওয়ার পর রুবাইয়াত হোসেন বলেন, “একটি ছবি জন্ম নেয় বহু মানুষের দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ, ধৈর্য, সৃজনশীলতা ও ভালোবাসা থেকে। পুরো নির্মাণদল, অভিনয়শিল্পী, সহ-প্রযোজক এবং সহযোগীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বহু বছরের শ্রম, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আমরা এই চলচ্চিত্র নির্মাণ করেছি। সবার কাছে দোয়া চাই, যেন আমাদের এই পরিশ্রম কবুল হয় এবং সামনে আরও সুন্দর পথ খুলে যায়।”

উৎসবে চলচ্চিত্রটির প্রতিনিধিদলে থাকবেন পরিচালক রুবাইয়াত হোসেন, অভিনেত্রী জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, আজমেরী হক বাঁধন এবং অভিনেতা দামীর খান। ভেনিসে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ারের নির্দিষ্ট সময়সূচি পরে জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য ডিফিকাল্ট ব্রাইডভেনিস চলচ্চিত্র উৎসবমোহাম্মদ বারীরিকিতা নন্দিনী শিমুরুবাইয়াত হোসেনলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাবেরী আলমসুনেরাহ কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT