পবিত্র কাবাঘরের ভেতর পরিষ্কার করলেন মক্কার ডেপুটি গভর্নর
পবিত্র কাবা শরিফের সামনে মুসল্লিরা প্রার্থনা করছেন, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বুধবার সকালে সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ পবিত্র কাবাঘরের ভেতরের অংশ পরিস্কার করেছেন। সেই সাথে আরবি নতুন বছরের শুরুতেই কাবা ঘরের বাইরের গিলাফও পরিবর্তন করা হয়েছে। এই পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন, সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল-সুদাইস, বেশ কয়েকজন রাজপুত্র, দেশটির উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং একদল বিশিষ্ট সৌদি নাগরিক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






