চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার নামের বদলে শাহ্ সুলতান বিশ্ববিদ্যালয় নামকরণ দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৪
জনপদ, নেত্রকোনা, শিক্ষা
A A
শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিবাদ, শাহ সুলতান বিশ্ববিদ্যালয় নামের পরিবর্তনের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহিদ হাসান: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নেত্রকোনা জেলায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) বিশ্ববিদ্যালয় নামকরণের দাবিতে নেত্রকোনা জেলাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পৌরসভার সামনের সড়কে নেত্রকোনা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সোলায়মান ফকির, সানাউল হক মাসুম, সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, সেলিকুর রহমান ফকির স্বপন, সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী, এনাম আহমেদ, তাজ উদ্দিন ফারাস সেন্টু, চেয়ারম্যান নাজমুল হক ও লুৎফুর রহমান প্রমূখ।

Banglabid

মানববন্ধনে বক্তারা বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তৎকালীন সরকার নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজ নামে দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দেয়। শেখ হাসিনা সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বাক স্বাধীনতা হরণ, বিরোধী দলীয় নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম প্রতিহত করতে গুম খুন অপহরণসহ আয়না ঘর সৃষ্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে নির্বিচারে গণহত্যা চালায়।

৫ আগষ্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচারী শাসকের নামে সকল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। সেই অনুসারে নেত্রকোনায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) এর নামে নামকরণের দাবি জানান।

পরে মানববন্ধনকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনাহযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT