আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো

গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো, শোকাহত পরিবার ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় সংঘর্ষে নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে শোকাহত পরিবার ও আহতরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা ভূখণ্ডে ব্যাপক বোমাবর্ষণ চালালে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ।

আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ৭ দিনের যুদ্ধবিরতি ব্যতীত, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক জরুরী পরিচালক রিচার্ড ব্রেনান বলেছেন, তিনি এই হতাহতের পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলে মনে করেন।

হামাসের সরকারী মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৮ হাজারেরও বেশি শিশু এবং ৬ হাজার দুইশ জন নারী রয়েছেন। হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১০ জন চিকিৎসা কর্মী, ৩৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৯৭ জন সাংবাদিক। সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৫২ হাজার মানুষ।

বিষয়:ইসরায়েল গাজা নিহত হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…