চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ৪২ দিন পর নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। এছাড়াও আহত অবস্থায় আছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

আল জাজিরা জানিয়েছে, গতকাল (১৭ নভেম্বর) স্থানীয় সময় শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।

থাওয়াবতা জানান, গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো এক হাজার ৮০০ শিশুসহ তিন হাজার ৭৫০ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি, যাদের ৭৫ শতাংশই নারী ও শিশু।

তিনি জানান, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছুদিন নিহতের সংখ্যা আপডেট করা হয়নি। চিকিৎসক, নার্স ও প্যারামেডিক মিলিয়ে অন্তত ২০০ জন, সিভিল ডিফেন্স দলের ২২ জন এবং ৫১ সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি নিহত হয়েছেন।

থাওয়াবতা জানান, গাজার প্রায় ২৫টি হাসপাতাল ও ২৫০ চিকিৎসা সেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। কমপক্ষে ৫৫টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে এবং ৯৫ হাজারেরও বেশি সরকারি স্থাপনা বিধ্বস্ত হয়েছে।

তিনি জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৭টি মসজিদ সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে, ১৬৫টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৩টি চার্চ ধ্বংস হয়েছে।

Reneta

ইসমাইল থাওয়াবতা জানান, ইসরায়েলি বাহিনীর হামলায় এই পর্যন্ত গাজার ৫ হাজারেরও বেশি সরকারি স্থাপনা বিধ্বস্ত হয়েছে। গত ৪২ দিনের এই হামলায় এখন পর্যন্ত কোন বিরতি দেয়নি ইসরায়েল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজানিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT