কক্সবাজার

পাহাড়ে মাটি চাপায় এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু

পাহাড়ে মাটি চাপায় এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ে মাটি চাপায় এক মিয়ানমার নাগরিকের মৃত্যু, উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে পাহাড় ধসে ইয়াসিন আরাফাত (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গভীর রাতে অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার ২৮ জুন কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, শহরের পাহাড়তলীতে পাহাড় ধসের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে মাটির নিচ থেকে এক যুবককে উদ্ধার করা হয়। তাকে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক মিলে ওই এলাকায় পাহাড় কাটছিলেন। হঠাৎ পাহাড় ধস হলে বাকিরা রক্ষা পেলেও ইয়াসিন মাটি চাপা পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, পাহাড় ধসে নিহত যুবক ইয়াসিন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে বাবা-মাকে নিয়ে শহরের পাহাড়তলী ইসলামপুরের একটি ভাড়া করা বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় নুরুল হোসাইন বলেন, গত ৪ মাস আগে সদরের সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান পাহাড় কাটার খবরে ওই স্থানটি পরিদর্শন করেছিলেন। তারপরও অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ হয়নি। রাতের অন্ধকারে রোহিঙ্গা শ্রমিকরা পাহাড় কাটে।

বিষয়:কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…