প্রবাস সংবাদ

কুয়েত থেকে ঢাকা আসার পথে বিমানে কুয়েত প্রবাসীর মৃত্যু

বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 বিমান আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 বিমান আকাশে উড়ছে, বাংলাদেশের পতাকাসহ লোগো দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন: কুয়েত থেকে ঢাকা আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, কুয়েত থেকে ঢাকায় আসার পথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। এতে ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করতে হয়। ফ্লাইটটি রাত সাড়ে ১২টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। মৃতযাত্রীর পরিচয় জানা যায়নি।
এর আগে, গত ২৫ ডিসেম্বর মাঝ-আকাশে এক নারী যাত্রীর মৃত্যুর পর জরুরি অবতরণ করে ভারতের বিহার থেকে মুম্বাইগামী একটি বিমান। উত্তরপ্রদেশের বারানসিতে স্পাইসজেট এয়ারলাইন্সের ওই বিমানটি জরুরি অবতরণ করে।
বিষয়:বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…