বাংলাদেশ

সকালের পরে সন্ধ্যায় আবারও ভূমিকম্প

ভূমিকম্পের রেকর্ডিং ডায়াগ্রাম, বাংলাদেশের ভূমিকম্পের তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সকালের পরে সন্ধ্যায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে সারাদেশে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার কম্পনটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৩ দশমিক ৭ বলে জানা গেলেও পরে তা আপডেট করা হয়। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।  উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে।

এর আগে শনিবার সকালে ঢাকা বিভাগের গাজীপুরের বাইপাইল এলাকায় ৩ দশমিক ৩ ভূমিকম্প অনুভূত হয়েছিল।

গতকাল শুক্রবার সারাদেশে ভূমিকম্পে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হয়েছে। বড় ওই ভূমিকম্পের পরে একইদিনে দুইবার ভূমিকম্পের ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

 

বিষয়:দ্বিতীয়বার ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…