ইউরোপিয় ইউনিয়ন মার্কিন কংগ্রেসের চিঠি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের বলেছেন, দেশ আমাদের হলেও মাথাব্যাথা তাদের। তিনি বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে শুধু বাংলাদেশেই নয় দেশের বাইরে থেকেও খেলা চলছে। আর বিএনপি কোটি কোটি টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।






