বন্যাদুর্গতদের সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ গ্রহণ কর্মসূচিতে গত দুই দিনে নগদ ৩০ লাখ টাকার বেশী জমা পড়েছে। এছাড়া খাদ্য সামগ্রী, জামা-কাপড়সহ অন্যান্য সামগ্রী দিয়েছেন কেউ কেউ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বেশি বেশি সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানিয়ে বলেছেন, নতুন বাংলাদেশে সবার জন্য নিজেকে উৎসর্গ করতে হবে।






