ভোর ৫টা ৫ মিনিটে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ২৪ শে সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। এ যাবতকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিবেচনায় এবারের অধিবেশন অনেক বেশি তাৎপর্যপূর্ণ। নিউইয়র্কের বিশিষ্টজনেরা বলছেন, বিশ্বের সব রাষ্ট্রপ্রধানের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে।






