বিনোদন

প্রকাশ্যে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’র রহস্যে ভরা ১ মিনিট!

বাংলাদেশের সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রে চারজন নারী ও পুলিশ সদস্যদের উপস্থিতি, রহস্যময় পরিস্থিতি ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপেক্ষার অবসান। প্রকাশ পেল কারিনা কাপুরের ক্রাইম থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডার্স’-এর প্রথম টিজার। রহস্য ও উত্তেজনায় ভরা টিজারটি মুগ্ধ করেছে দর্শকদের।

ছবিতে কারিনা অভিনয় করেছেন জাসমিত ভামরা চরিত্রে। তিনি একই সঙ্গে গোয়েন্দা এবং একজন মা। টিজারটি ছবিটিকে ঘিরে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

টিজারের শুরুতে একটি শিশুকে হারিয়ে যেতে দেখা যায়। নিজের সন্তানকে হারিয়ে জাসমিত ১০ বছরের শিশুটির খুন হওয়ার পেছনের রহস্য উদঘাটনের জন্য মরিয়া হয়ে ওঠেন। নিজের আবেগকে সামনে কাজ করে যান জাসমিত।

হংসল মেহতা পরিচালিত ‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমার গল্প লিখেছেন অসীম অরোরা, কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর। প্রযোজনা করেছে বালাজি টেলিফিল্মস এবং টিবিএম ফিল্মস।

পাশাপাশি শোভা কাপুর, একতা কাপুর এবং কারিনা কাপুরও প্রযোজনার দায়িত্বে আছেন। এই ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক হচ্ছে কারিনার।

‘দ্য বাকিংহাম মার্ডারস’ মুক্তি পাবে ১৩ সেপ্টেম্বর।

বিষয়:'দ্য বাকিংহাম মার্ডার্স' কারিনা কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…