চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্মগেটে পাওয়া ককটেল নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল ইউনিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানায়, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনা স্ট্যান্ডের ফুটপাত থেকে একটি কালো ব্যাগ থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে যায়। সেখানে দুপুর আড়াইটার দিকে নিষ্ক্রিয় করা হয়।

শের-ই-বাংলা নগর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে আমরা প্রথমে সোয়া ১১টার দিকে খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় বেলা সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো কসটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া ৩টি ককটেল আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পুলিশ জানতে পারে রাজধানীর ফার্মগেটে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। পরে সেটা ঘিরে রাখে পুলিশ। কিছুক্ষণ পর ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ককটেলডিএমপিফার্মগেটবোম্ব ডিসপোজাল ইউনিট
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানি এবারের বিশ্বকাপ জিতবে: পাকির আলী

জুন ২৫, ২০২৬

ঢাকায় যে কারণে হচ্ছে না অনুপম রায়ের কনসার্ট

জুন ২৫, ২০২৬

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ভিনি

জুন ২৫, ২০২৬

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

জুন ২৫, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘প্রিয়তমা’র প্রযোজক

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT