চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৪:২২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৩
শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষক কনভেনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় বিশমাইলের কর্মচারী ক্লাবের পেছনের লেকের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৯-৩০ বছর বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন চ্যানেল আইকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে একটা মরদেহ পাওয়া গেছে। সাড়ে ১০টার দিকে আমরা খোঁজ পেয়েছি। সঙ্গে সঙ্গে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। পরে দুপুর দুইটার দিকে আশুলিয়া থানার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে গেছে। এখন বাকিটা পুলিশ দেখবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (সাময়িক দায়িত্ব) তাজউদ্দিন সিকদার বলেন, ‘আমরা জেনেছি, একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কেউ নন বলে জানতে পেরেছি। আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার ব্যাপারে ওয়াকিবহাল আছি।’

আশুলিয়া থানা পুলিশের এসআই (তদন্ত কর্মকর্তা) নূর আলম বলেন, ‘মরদেহের গলা, হাতের কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT