চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ জনকে হত্যা করা মার্কিন বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের লেউইস্টন শহরে বন্দুকধারীর অতর্কিত হামলায় গত ২৫ অক্টোবর রাতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়। এই ঘটনায় প্রায় ২ দিনেরও বেশি সময় ধরে অধরা থাকার পর অভিযুক্ত বন্দুকধারীকে সম্প্রতি মৃত অবস্থায় উদ্ধার করেছে মার্কিন পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (২৭ অক্টোবর) স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ১৮ জনকে হত্যাকারী ৪০ বছর বয়সী রবার্ট কার্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে গভর্নর। রবার্ট  মার্কিন সেনা রিজার্ভের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। তিনি নিজের বন্দুকের গুলিতে মারা গেছেন।

রবার্ট কার্ড বেশ কিছুদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন। বিভিন্ন আওয়াজ এবং কণ্ঠস্বর শুনতে পান বলে দাবি করে আসছিলেন তিনি। ন্যাশনাল গার্ড বেসে হামলা চালানোর কথাও তিনি সেই কণ্ঠস্বর থেকে শুনতে পেয়েছিলেন বলে দাবি করেছিলেন তিনি। চলতি বছরই মানসিক চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

ডোমেস্টিক ভায়লেন্সসহ একাধিক মামলায় বহুবার জেলে গিয়েছেন কার্ড। তবে ২৫ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনের একটি পানশালা, বোলিং অ্যালি এবং ওয়ালমার্টে এই হামলা চালিয়ে অন্তত ১৮ জনকে হত্যা করেন তিনি। বন্দুক হাতে শহর জুড়ে রবার্ট কেন তাণ্ডব চালিয়েছিলেন তা এখনও অজানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকধারীবন্দুকধারীর হামলাযুক্তরাষ্ট্রলেউইস্টন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জয়ে ফিরতে মরিয়া ইংল্যান্ড’

পরবর্তী

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিএফইউজে

পরবর্তী

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিএফইউজে

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রলীগের তল্লাশি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT