বাংলাদেশ

হাতিরঝিল থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

নদীর পাশে হাস্যোজ্জ্বল তরুণী, সুন্দর প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাশে হাস্যোজ্জ্বল তরুণী, সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির সাংবাদিক রাহানুমা সারাহর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ (২৮ আগস্ট) বুধবার রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় রাহানুমাকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাহানুমা সারাহ জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারাহ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে।

রাহানুমাকে উদ্ধারকারী পথচারী সাগর জানান, ওই নারীকে রাতে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

পরিবার সূত্রে জানা গেছে, একবছর আগে রাহানুমা সারাহ পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন সায়েদ শুভ্রকে। সম্প্রতি তারা আলাদা হতে চাচ্ছিলেন। ঘটনার দিন রাতে বাসায় না ফিরে রাহানুমা একজন ব্যক্তিকে দিয়ে বাসায় টাকা পাঠিয়ে দিয়েছিলেন।

এছাড়া সামাজিক মাধ্যম ফেসবুকেও রাহানুমা লেখেন- ‘জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভাল।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাহানুমা সারাহর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মো. বাচ্চু মিয়া আরও জানান, রাহানুমার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে।

বিষয়:জি টিভি লাশ উদ্ধার সাংবাদিক হাতিরঝিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…