জনপদ

কাপ্তাই হ্রদ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদে শ্রমিকের মরদেহ উদ্ধার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদে এক শ্রমিকের মরদেহ উদ্ধার, ঘটনাস্থল ও উদ্ধার কার্যক্রম দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের রিজার্ভ বাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় গিয়াস উদ্দিন নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় রাঙ্গামাটি কোতয়ালী পুলিশ মরদেহটি উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানায়, সকালে একটি লাশ দেখতে পেয়ে উৎসুক জনতা পুলিশকে খবর দিলে রাঙ্গামাটি কোতয়ালী পুলিশ সকাল সাড়ে ৯ টায় এসে লাশটি উদ্ধার করে। এর মধ্যে গত ৬ দিন নিখোঁজ গিয়াস উদ্দিনের পরিবারের লোকজনও হ্রদ এলাকায় উপস্থিত হয়। পরে লাশ তুললে পরিবারের লোকজন গিয়াস উদ্দিনকে শনাক্ত করে।

পরিবারের লোকজন জানান, গত ৬ দিন আগে থেকে সে নিখোঁজ হয়। তাকে দুই দিন খোঁজাখুঁজি করার পর কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।

রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলার হেলাল উদ্দিন বলেন, সকাল বেলা খবর পেয়ে আমরা হ্রদের পাড়ে গিয়ে লাশ দেখতে পাই। পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়:কাপ্তাই হ্রদমরদেহ উদ্ধার
প্রতিবেদক

মনসুর আহম্মেদ

রাঙ্গামাটি প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…