আন্তর্জাতিক

আমাকে গ্রেপ্তার চেষ্টা একটি ‘লন্ডন পরিকল্পনা’, ভিডিও বার্তায় ইমরান খান

জনসমাগমের মধ্যে ইমরান খানের ভিডিও বার্তা শুনছেন সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের সমর্থকদের মধ্যে জনসমাগম, প্রচারপত্র ও ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তাকে গ্রেপ্তারের পরিকল্পনা করার জন্য ফেডারেল সরকারকে অভিযুক্ত করে বলেছেন, তারা আমাকে গ্রেপ্তার করে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে সমস্ত মামলা শেষ করতে চায়। আর এটি তাদের “লন্ডন পরিকল্পনার” অংশ।

এক ভিডিও বার্তায় ইমরান খান বলেছেন, এটি ‘লন্ডন পরিকল্পনা’র অংশ এবং সেখানে ইমরানকে কারাগারে রাখা, পিটিআইয়ের পতন এবং নওয়াজ শরিফের বিরুদ্ধে সমস্ত মামলা শেষ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি আরও বলেন, তিনি বুঝতে পারছেন না, যেখানে তিনি ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন  তিনি ১৮ মার্চ আদালতে উপস্থিত হবেন সেখানে কেন পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে সাধারণ মানুষের ওপর হামলা করছে।

ইমরান খানের গ্রেপ্তার ঘিরে লাহোরে চলমান উত্তেজনার মধ্যে বুধবার ভোররাতে এক ভিডিও বার্তায় এ মন্তব্য গুলো করেছেন তিনি। এর আগে পিটিআই চেয়ারম্যানের জামান পার্কের বাসভবনে তাকে গ্রেপ্তার করতে এসে ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে দলীয় সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।

বিষয়:ইমরান খান নওয়াজ শরিফ পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…