বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাসের চুলায় আগুন জ্বলছে, রান্নার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি গ্যাসের চুলায় আগুন জ্বালাচ্ছেন, রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

আজ (২২ মে) বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্ট প্রকল্পের আওতায় পাইপলাইন অপসারণ বা প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড) এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বিষয়:গ্যাস সরবরাহ বন্ধ তিতাস গ্যাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…