বাংলাদেশ

সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হলেন মুশফিকুল ফজল আনসারী

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী একটি সভায় বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিনিয়র সচিব পদমর্যাদায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, এম মুশফিকুল ফজল (আনসারী) কে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

বিষয়:মুশফিকুল ফজল আনসারী রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…