বাংলাদেশ

ভিসি চত্বরে গায়েবানা জানাজা আদায় করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা ভিসি চত্বরে গায়েবানা জানাজা আদায় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা ভিসি চত্বরে গায়েবানা জানাজা আদায়ের জন্য দাঁড়িয়ে আছে, চারপাশে সবুজ গাছের ছায়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলরের (ভিসি) বাস ভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবার নিহত ৬ জনের গায়েবানা জানাজায় অংশ নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

বুধবার বিকাল ৪টার দিকে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বেশ কয়েক ঘন্টা থেকে ভিসি চত্বরে অবস্থান করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। তারা বলতে থাকেন ‘হল আমার বাড়ি-ঘর, হল আমি ছাড়বো না’, ‘হলে হলে দুর্গ গড়ো, ছাত্রলীগ বিদায় করো’।

এসময় উপাচার্যের বাস ভবনের সামনে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। উপস্থিত শিক্ষার্থীরা জানান, প্রায় সব হলে এখন আমরা (আন্দোলনকারী) অবস্থান করছি। আমরা হল ছাড়বো না।

পরে ৪টার দিকে তারা গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে তারা সমবেত হয়ে টিএসসির দিকে এগোনোর চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বেলা ১২টার দিকে আন্দোলকারীরা ক্যাম্পাসে প্রথমে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের পুলিশ সরিয়ে দেয়। ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

বিষয়:কোটা সংস্কার কোটা সংস্কার আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…