২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণগ্রেপ্তার, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে রাজপথে নেমে এসেছিল সর্বস্তরের মানুষ। রাজধানীতে শিক্ষক ও নাগরিক সমাজের উদ্যোগে ২ আগস্ট অনুষ্ঠিত হয় ‘দ্রোহযাত্রা’। একই সঙ্গে প্রবল বৃষ্টির মধ্যে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছিল শিল্পীসমাজ। দল-মত নির্বিশেষে এসব কর্মসূচিতে শামিল হয় লাখো জনতা।
