চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৪:৪৮ অপরাহ্ণ ১০, মে ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, শিক্ষক ও অভিভাবক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়।

শুক্রবার ১০ মে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দুটি উপকেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দেরি করে আসা পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। পরীক্ষা শুরু হওয়ার ৫ মিনিট পর ক্যাম্পাসের সব গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই সময়ের পর আর কোনো পরীক্ষার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

Banglabid

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সেন্ট্রাল কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল ১১টার পর কাউকে যেন প্রবেশ করতে দেওয়া না হয়। তাই আমরা ১১টা ৫ মিনিট পর্যন্ত প্রবেশ করিয়েছি। এরপর গেইট বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস মধ্য জুলাই থেকে শুরু করতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ‘সি’ ইউনিটের পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কোর কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

উপাচার্য সাদেকা হালিম বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার একজন অন্যতম যুগ্ম-আহ্বায়ক হওয়ায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি কোর কমিটিকে আহ্বান জানাব দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতে। আমার চিন্তা সব সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা মধ্য জুলাইয়ে। এ লক্ষ্যে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করার আহ্বান জানাব গুচ্ছের কোর কমিটিকে।

Reneta

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষায় জবির উপকেন্দ্রগুলো ছিল; উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা গভ. মুসলিম হাইস্কুল। জবি ক্যাম্পাসে ১২ হাজার ৫১৩ জন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ৪৮০ জন এবং ঢাকা গভ. মুসলিম হাইস্কুলে ১ হাজার ২৪৫ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল। উপস্থিতির হার ছিল ৮৭ শতাংশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইয়া বলেন, ‘জবি কেন্দ্রসহ বাকি দুটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মোট পরীক্ষার্থীর ৮৭ শতাংশ উপস্থিত ছিল।’

জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার কাজে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষজগন্নাথ বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT