প্রবাস সংবাদ

জেনেভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৩ সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি

বাংলাদেশের ভাষা আন্দোলনের বিভিন্ন দৃশ্যের চিত্রকর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন চিত্রশিল্পে ভাষা আন্দোলনের বিভিন্ন দিক ফুটে উঠেছে, যেখানে মানুষ ও প্রতিবাদী দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গান-কবিতা, শিশুদের ছবি আঁকা, চিত্রপ্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তিন সপ্তাহব্যাপী আয়োজন।

জেনেভা বাংলা পাঠশালার আয়োজনে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আয়োজনটি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ দিনের সন্ধ্যায় প্রশংসাপত্র প্রদান, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো।

জেনেভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৩ সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি

মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক। ছবি আঁকা কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের প্রশংসাপত্র প্রদান করেন জেনেভা বাংলা পাঠশালার পরিচালক এবং এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল হয় ফরহাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন রিয়াজুল হক ফরহাদ, এহতেশামুল হক, রিসালাত রহমান, সেগুফতা মোহাম্মদ, তাইফুর রাহান, প্রান্তি, সুনিষ্কা, মাদিহা, নিতু, রেইন, দিলারা, আফসারা, বিভোর ও রোদেলা।

জেনেভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৩ সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি

জেনেভা বাংলা পাঠশালার পরিচালকের নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও যন্ত্রাণুষঙ্গে ছিলেন আরিনুল হক ও ফারানা হক। অনুষ্ঠানটি উপভোগ করেন জেনেভায় বসবাসরত বাঙালিদের পাশাপাশি অন্য ভাষাভাষীসহ অনেকে। অনুষ্ঠান শেষে ছিল নৈশভোজের আয়োজন।

বিষয়:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…