চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সায়ানাইড খাইয়ে ১২ বন্ধুকে হত্যায় থাই নারী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
থাই নারী গ্রেপ্তার, পুলিশ ও তদন্তকারীদের সঙ্গে নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

সায়ানাইড বিষ খাইয়ে ১২ জন বন্ধু এবং পরিচিতদের হত্যার অভিযোগে সারারাত রংসিউথাপর্ন (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ।

বিবিসি জানায়, এক বন্ধুর মৃত্যুর ঘটনা অনুসন্ধান করতে গিয়ে মঙ্গলবার ব্যাংকক থেকে রংসিউথাপর্নকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসের শুরুতে রংসিউথাপর্ন এর সাথে বেড়াতে গিয়ে মারা যাওয়ার পরে নিহতের পরিবার রংসিউথাপর্নকে সন্দেহ করে।

অনুসন্ধানের পর পুলিশ জানায়, তাদের বিশ্বাস রংসিউথাপর্ন তার সাবেক প্রেমিকসহ আরও ১১ জনকে হত্যা করেছে। আর্থিক কারণে এই হত্যাগুলো করা হয়েছে বলে অভিযোগ পুলিশের। ২০২০ সাল থেকে এই হত্যাকাণ্ডগুলো শুরু হয় বলে ধারণা তাদের। তবে রংসিউথাপর্ন সব অভিযোগ অস্বীকার করেছেন।

Banglabid

অন্যদিকে থাই কর্তৃপক্ষ তার জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছে।

দুই সপ্তাহ আগে রংসিউথাপর্ন তার বন্ধুর সাথে ব্যাংককের পশ্চিমে রাচাবুরি প্রদেশে বেড়াতে যান। সেখানে তারা একটি নদীর তীরে বৌদ্ধদের একটি আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছিল। এর কিছুক্ষণ পরে তার বন্ধু সিরিপর্ন খানওং নদীর তীরে অচেতন হয়ে পড়ে এবং মারা যায়।

ময়নাতদন্তের সময় তার শরীরে সায়ানাইডের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তার মৃতদেহ উদ্ধার করার সময় তার কাছে থাকা ফোন, টাকা ও ব্যাগ পাওয়া যায়নি।

Reneta

কর্তৃপক্ষ বলেছে, বাকীরাও একইভাবে মারা গেছে। তবে সবার তথ্য প্রকাশ করা হয়নি। রংসিউথাপর্ন ভুক্তভোগীদের সবাইকে চিনত এবং সে আর্থিক কারণেই এই হত্যাকাণ্ডগুলো করেছে।

সায়ানাইড মৃত্যুর কয়েক মাস পরেও মৃতদেহের মধ্যে সনাক্ত করা যেতে পারে যদি তা উল্লেখযোগ্য পরিমাণে ব্যবহার করা হয়। এই বিষ রক্তে অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করে যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে।

থাইল্যান্ডে এর ব্যবহার ব্যাপকভাবে নিয়ন্ত্রিত এবং কারো কাছে পাওয়া গেলে তার দুই বছরের জেল পর্যন্ত হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাই পুলিশবিষ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT