জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। সূচনা বক্তব্যের আগে অ্যাটর্নি জেনারেল বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনাসহ অপরাধীদের আইনের কাঠামোয় সর্বোচ্চ সাজা চান। তবে কোন নির্মমতা চান না তারা। চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্যে বলেছেন, শেখ হাসিনার নির্দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অকাট্য প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে।









