চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে বেতন বৈষম্য নিরসনে আইসিসির ভূমিকা চান পন্টিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৯, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক পর্যায়ে না খেলেই ৭-৮ কোটি আয় করে একজন ক্রিকেটার কেন খেলবে টেস্ট? ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং এক বছর আগে এক অনুষ্ঠানে এমন প্রশ্নই যৌক্তিক প্রশ্নই রেখেছিলেন। কারণ ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগে তরুণ ক্রিকেটারদের সামনে রয়েছে অঢেল অর্থ উপার্জনের সুযোগ। পাঁচ দিনের ক্রিকেট খেলে যা মোটেও সম্ভব নয়।

এমন বাস্তবতায় বিভিন্ন দেশের খেলোয়াড়দের টেস্ট খেলার আগ্রহ বাড়াতে এ ফরম্যাটে বেতন বাড়ানোর দাবি করলেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং। দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক টেস্ট ক্রিকেটারদের বেতন বৈষম্য নিরসনে আইসিসির ভূমিকাও প্রত্যাশা করছেন।

ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের উদাহরণ তুলে ধরে পন্টিং বলেন, ‘আর্থিক কারণেই সেখানকার তরুণরা আন্তর্জাতিক ক্রিকেট না খেলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নেয়। ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায় ক্যারিবিয়ানদের জাতীয় দলে বেতন প্রদান পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের একই অবস্থা।’

তবে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলের ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন বলেও উল্লেখ করেন সাবেক অজি ব্যাটার। কারণ দেশগুলোর ক্রিকেট বোর্ড টেস্টে অংশ নেয়া খেলোয়াড়দের পর্যাপ্ত বেতন দেয়। ফলে এই তিন দেশের ক্রিকেটারদের টেস্ট ম্যাচ খেলার আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি রয়েছে।

পন্টিং বলেন, ‘ভারতে আমি যা বুঝতে পেয়েছি তা হল এখানকার তরুণদের বেশিরভাগই ব্যাগি ব্লু ক্যাপ পরতে চায় এবং অস্ট্রেলিয়াতেও একই ব্যাপার প্রযোজ্য।’

‘বিভিন্ন দেশের খেলোয়াড় যারা দেশের হয়ে খেলতে চায়, তাদের আকৃষ্ট করার জন্য আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটজুড়ে বেতন আরও একটু বেশি করা হোক। এটি এমন একটি বিষয় যাকে সাহায্য করার জন্য আইসিসির শীর্ষ পর্যায়ে কথা হয়েছে। সমস্যা সমাধানের জন্য আইসিসির ভেতর আলোচনা চলছে।’

Reneta

মূলত সব দেশের ক্রিকেট বোর্ড তাদের জাতীয় দলের ক্রিকেটারদের বেতন কাঠামো নির্ধারণ করে থাকে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া বাকি দেশগুলোর বোর্ড টেস্ট ক্রিকেটারদের যে পরিমাণ বেতন দেয়, ফ্রাঞ্চাইজি লিগের তুলনায় সেটি বেশ কম। এই বৈষম্য নিরসনে আইসিসির ভূমিকা তাই প্রত্যক্ষভাবেই চাইছেন পন্টিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটেস্টপন্টিংবেতনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬

ইঁদুরের ফাঁদে এআই ক্যামেরা!

জুন ২০, ২০২৬

সর্বোচ্চ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রীগোবিন্দপুর চা বাগান

জুন ২০, ২০২৬

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

‘এই সিনেমা বেঁচে থাকার অনুভব দিয়েছে’

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT