চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

বলছেন হার্শা ভোগলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে বাংলাদেশের ২৪ বছরের ইতিহাসে মনে রাখার মতো পরিসংখ্যান কমই। এপর্যন্ত ১৪৪ টেস্টে জয়ের পাল্লায় রয়েছে ২১ ম্যাচ, হারের মুখ দেখতে হয়েছে ১০৫টিতে, ড্র ১৮টি। জয় নেই ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে। সম্প্রতি পাকিস্তানের মাটিতে তাদের হোয়াটওয়াশের পর টাইগাদের দলটি নিয়ে আলোচনা বেড়েছে। বেশ আশাবাদী জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।

বাংলাদেশ দলের ভারত সিরিজের আগে হার্শা বলছেন, নাজমুল হোসেন শান্তর এই টেস্ট দলই বাংলাদেশের জন্য সেরা টেস্ট দল। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের স্কোয়াড বিশ্লেষণে হার্শা বলেছেন, ‘বাংলাদেশ দলটাকে নিয়ে কেন আমি এত আগ্রহী? কারণ আমি সত্যিই বিশ্বাস করি লম্বা সময় ধরে আমার দেখা এটাই তাদের সেরা স্কোয়াড।’

‘তারা ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলেছে, বৃষ্টির কারণে দুটি ড্র ছাড়া সব হেরেছে। একটা টেস্টে জেতার খুব কাছে গিয়েছিল। সেটা সর্বশেষ যে ম্যাচ ছিল ঢাকায়। ২০১৯ সালে সফরে এসে তারা যে দুই টেস্ট খেলল, তাদের কাছ থেকে কোন লড়াইয়ের তাড়না পাইনি।’

বাংলাদেশ দল নিয়ে আশার কথা বললেও ফেভারিট মানছেন ভারতকেই। আর বাংলাদেশের থেকে চাইছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট, ‘ভারত অনেক এগিয়ে থেকে ফেভারিট হিসেবে শুরু করবে। আমি বাংলাদেশের থেকে কিছুটা লড়াই আশা করব। কারণ এটা আমি আগে দেখিনি। যদি তারা লড়াইটা করতে পারে, তাহলে দারুণ দুই ম্যাচের টেস্ট সিরিজ হতে চলেছে।’

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টটি। পরে অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাইটেস্ট চ্যাম্পিয়নশিপভারতভারত-বাংলাদেশ টেস্টলিড স্পোর্টসশান্তহার্শা ভোগলে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT