ক্রিকেট

ভারতকে ৩-১ ব্যবধানে হারাতে বলছেন পন্টিং

বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি হাতে দুই ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ক্রিকেটার বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অজিদের জয়ের জন্য পরামর্শ দিয়েছেন কিংবদন্তি রিকি পন্টিং। প্রত্যাশা ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে টেবিলের শীর্ষে রয়েছে ভারত, দুইয়ে অস্ট্রেলিয়া। ওই সিরিজে জয়ী দল অনেকটা এগিয়ে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে। তাই দুদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ সিরিজটি।

আইসিসির সঙ্গে আলাপচারিতায় বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে পন্টিং বলেছেন, ‘এটি একটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে চলেছে। মনে করি ভারতের বিরুদ্ধে হওয়া গত দুটি সিরিজের পর টিম অস্ট্রেলিয়ার প্রমাণ করার তাগিদ থাকবে।’

‘আমরা এখানে পাঁচ ম্যাচের একটি সিরিজ খেলব, যা এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখানে কোনো ম্যাচ ড্র হতে পারে এবং খারাপ আবহাওয়ারও প্রভাব পড়তে পারে। সিরিজে ড্রয়ের সংখ্যাও থাকবে। তবে আমি কখনোই অস্ট্রেলিয়ার জয়ের বিরুদ্ধে কিছু বলব না। আমার মতে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে।’

বিষয়:অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ পন্টিং বর্ডার-গাভাস্কার ট্রফি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…