ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ৮ উইকেটে জয় তুলেছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দু’ধাপ উন্নতি করেছে কিউইবাহিনী। ইংল্যান্ড ও সাউথ আফ্রিকাকে পেছনে ঠেলে চারে উঠে গেছে টম ল্যাথামের দল।
ভারতের বিপক্ষে জয়ের আগে ৮ ম্যাচে তিনটি জিতেছিল নিউজিল্যান্ড। জয়ের হারে ৩৭.৫০ শতাংশ নিয়ে ছিল টেবিলের ছয়ে। ভারতকে হারিয়ে কিউইদের জয়ের সংখ্যা চারটি। তাতে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে চারে উঠেছে দলটি।
অন্যদিকে নিউজিল্যান্ড ম্যাচসহ চলতি চক্রে ১২টি টেস্ট খেলেছে ভারত। ৮টিতে জয়, একটিতে ড্র এবং হেরেছে তিনটিতে। শীর্ষস্থান ধরে রাখলেও জয়ের শতাংশ কমেছে রোহিত শর্মাদের। ৭৪.২৪ শতাংশ থেকে ৬৮.০৬ শতাংশে এসেছে।
দুইয়ে অস্ট্রেলিয়া, ১২ ম্যাচে ৮ জয়, এক ড্র ও তিন হারে ৬২.৫০ পয়েন্ট তাদের। ৫৫.৫৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান শ্রীলঙ্কার। ৯ ম্যাচে ৫টিতে জয় এবং ৪টিতে হার দেখেছে তারা।
৪৩.০৬ শতাংশ নিয়ে পাঁচে নেমেছে ইংল্যান্ড। ৩৮.৮৯ শতাংশ জয়ে নিয়ে টেবিলের ছয়ে নেমেছে প্রোটিয়ারা। তাদের পরেই বাংলাদেশের অবস্থান। ৩৪.৩৮ শতাংশ জয়ের হার টাইগারদের। ২৫.৯৩ শতাংশে নয়ে পাকিস্তান। তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজের জয়ের হার ১৮.৫২ শতাংশ।
ইংল্যান্ডের পরে আছে সাউথ আফ্রিকা। ৩৮.৮৯ শতাংশ জয়ে নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা। চলতি চক্রে ৬ ম্যাচে ২ জয়, ৩ হার আর একটিতে ড্র করেছে প্রোটিয়ারা। ৩৭.৫০ শতাংশ জয় নিয়ে ষষ্ঠ স্থানে আছে নিউজিল্যান্ড।







