চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে নিউইয়র্কের আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং ফাহিম আলিম (২৭)। তাদের মধ্যে হীরামন ও নাজমুল বাবা-ছেলে এবং ফাহিম ছিলেন নাজমুলের বন্ধু। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিল এলাকায় বসবাস করতেন।

আহতদের মধ্যে রয়েছেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং তার এক বছরের নাতনী ইকরা। গুরুতর আহত অবস্থায় তাদের আলবানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে ঘুরতে বের হন তারা। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। পথে আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

Reneta

এদিকে নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম কবরস্থানে তাদের দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ বাংলাদেশি নিহতনিউইয়র্কভয়াবহ সড়ক দুর্ঘটনাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, এখনও মেলেনি সন্ধান

জুন ১৭, ২০২৬
Youth's success in grape cultivation in Mymensingh

ময়মনসিংহে আঙুর চাষে তরুণের সাফল্য

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT